সাহিত্য

 netpoka

নজরুলের ‘বিদ্রোহী’ কবিতার ইতিহাস ও এর চিরন্তন প্রাসঙ্গিকতা

বিশ শতকের বিশের দশকের কথা। বাংলার কাব্যাকাশে তখন নোবেলবিজয়ী কবি রবীন্দ্রনাথ প্রখর রবির মতই দেদীপ্যমান। তাঁর একচ্ছত্র, উজ্জ্বল কাব্যচ্ছটায় বাকি কবিরা নিতান্তই ম্লান, অনুজ্জ্বল। এমনই এক সময় সেই আকাশে অত্যুজ্জ্বল ধূমকেতুর মত উদয় হলেন মাত্র বাইশ-তেইশ বছরের এক অর্বাচীন যুবক। নাম তাঁর কাজী নজরুল ইসলাম। একের পর এক বিপ্লব ও দ্রোহের কবিতা লিখে তিনি কাঁপিয়ে […]

 অরুদ্ধ সকাল

চল ভিজি আজ বৃষ্টিতে

এক. অপলা ভিজবে বলেই বসে আছে। সিড়ির শেষ ধাপটা বৃষ্টির পানিতে ডুবে গেছে। সে দাড়িয়ে আছে কখন পানি এসে তার পায়ের গোড়ালিটাও ডুবিয়ে দেবে। সাদা পেড়ে শাড়িটার রং ধুয়ে হয়ে গেছে হালকা। তার পায়ের রঙ করা আলতাটার রঙ ফুরোতে শুরু করেছে। আর নুপুর জোড়া চিকচিক করে উঠেছে বজ্রপাতের সাথে সাথে। অপলা আনমনে বৃষ্টি দেখছেই; বৃষ্টির […]

 মামুন ম. আজিজ

কালো গোলাপ

এক গত দু’বছর লোকটা এই বিশেষ দিনটি অন্তত ভোলেনি । কথাটা ভেবে মনে শান্তির এক বিশুদ্ধ ঝর্ণার ধারা বয়ে গেলো সতপার মনে। আজ তার বিয়ের তৃতীয় বার্ষিকী। তার স্বামী চৌধুরী আরমান ইন্তেখাব সকালে আজও যন্ত্রের মত নিত্যদিনের প্রতিটি কাজ করেছে। দিনটি মনে আছে কিনা তা একবার ও তার আচরণে বোঝা যায়নি। এ নতুন নয়। প্রথম […]

 নীল নক্ষত্র

নক্ষত্রের গোধূলি- পর্ব ৩৩ (অধ্যায়-৩)

এই ভাবে ভুল-ঠিক, এলোমেলো, বকাঝকা, গালাগালি, তারাহু্রো, গুতোগাতি, চিৎকার, হইচই, চেঁচামেচি সব কিছু মিলিয়ে রাত সাড়ে নয়টার দিকে একটু হালকা হবার পর আসাদ গতকালের মত ট্রে করে চারটা গ্লাসে অরেঞ্জ জুস আর কোক এনে সবার সামনে ধরল। যার যা খুশি তুলে নিয়ে এক চুমুকে শেষ। এর মধ্যেতো একটু পানি খাবার সময় কেউ পায়নি। না, রেস্টুরেন্ট […]

 Tintin

কালো যাদু (একখণ্ডে সমাপ্ত সম্পূর্ণ পিশাচ কাহিনী)

পিশাচ কাহিনী কালো যাদু ‘সব কাজ সবার দ্বারা সম্ভব না।’, তীব্র আপত্তির সুরে বললেন আহসান সাহেব। আহসান সাহেব তপুর বড় চাচা। রাজশাহী শহরের একজন শিক্ষিত সম্ভ্রান্ত ব্যক্তি। রাজশাহী কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক। বিভিন্ন বিষয় নিয়ে তিনি পড়াশুনা করেছেন কিন্তু একটা বিষয় নিয়ে রীতিমত গবেষণা করেছেন আর সে বিষয়টা হল ব্লাক ম্যাজিক বা কালো যাদু। ব্লাক […]

 সকাল রয়

রুদ্রকিরন

এক রুদ্রর সাথে ওটাই ছিলো আমার শেষ দেখা। এরপর পুনরায় দেখা হবার উপায় হয়তো একটা থাকতো, কিন্তু সেই পথটা ও নিজেই বন্ধ করে দিয়েছিলো। সেই একবার আবছা-আবছা দেখা হয়েছিল, এরপর আর কোনদিন ও আমার সামনেই পড়েনি। আমারও যে তখনকার দিনগুলিতে ওকে খুব একটা বেশি দেখতে ইচ্ছে করতো তা নয়, তবে অনেকদিন কেটে গেলে হঠাৎ-হঠাৎ ওকে […]

 শাহেদুজ্জামান লিংকন

গল্প: সহযোদ্ধা

চতুর্থবারের মতো রিকশার চেইন পড়লো। বৃদ্ধ রিকশাচালক পূর্বের মতো তার ফোকলা দাঁতের হাসি দেখিয়ে চেইন তুলতে লাগলো। তার হাসিতে সে বুঝানোর চেষ্টা করছে- আপনি অন্য রিকশায় যাইয়েন না। এর চেয়ে ভালো রিকশা পাবেন কোথায়? স্বাধীন ঘড়ির দিকে তাকায়। এখনো বেশ সময় আছে। এখান থেকে টিভি অফিস যেতে ৭-৮ মিনিট লাগবে। তার প্রোগাম শুরু হবে আরো […]

 আফসার নিজাম

কান্না

কান্না প্রথমে আস্তে, তারপর ধীরে ধীরে সংক্রমিত হয় সবার মাধ্যে। এ ঘর থেকে ও ঘর হয়ে গোটা মহল্লা মোবাইল নেটওয়ার্কের মতো নিজের কব্জায় নিয়ে নেয় শব্দটি। মহল্লার লোকজন যেনো ওয়াকিবহাল ছিলো, আওয়াজটা শুনতে পাবে। এজন্য সবার চেহরায় একটি প্রশ্নবোধক চিহ্ন ফুটে উঠতো নিজেদের অজান্তেই। প্রতিদিনই তারা খোঁজ নেয়ার জন্য প্রশ্ন ছুঁড়ে দিত- `খবর কী?’ `না, […]