সাহিত্য

 তৌহিদ উল্লাহ শাকিল

বেদনা

সূর্যের মুখ দেখে না সজল চার বছর হল। ভাবতে পারেন ,এটা কেমন কথা একজন মানুষ চার বছর সূর্যের আলো দেখেনি ? আমার নিজের কাছে ও খটকা লেগেছিল প্রথম শুনে , একদিন বিকালে অফিস থেকে সোজা চলে যাই সজলের হোটেলে(মাতাম ইয়াসিরা তুরকিস)। তুর্কি রেস্টুরেন্ট , বেশ গোছালো আর চকচকে পরিস্কার। তুর্কি লোকেরা বেশ পরিস্কার , তাদের […]

 তৌহিদ উল্লাহ শাকিল

আমরা সবাই বাঙ্গালী

উস্কুখুস্কু চুল পরনে ময়লা কাপড় চোপড় নিয়ে আপিসের সামনে সারিবদ্ধ ভাবে ঠায় দাঁড়িয়ে। নির্বিকার অভায়ব ,সুখ  বিলীন হয়ে যাওয়া মুখের হাসি মলিনতায় ছেয়ে আছে । থাকার জায়গা নাই, রান্নার কিচেন নেই প্রতিদিন তবু কর্মের বিরাম নেই।ধুলি-মাখা দেহ পরিষ্কারের জন্য গোসল খানা নেই,এসব অভিযোগের দরবার নিয়ে দাড়িয়ে গুটিকয়েক প্রবাসী শ্রমিক। আমি আপিসের কর্মচারী আমার ক্ষমতার দৌড় […]

 সকাল রয়

এটা কোন প্রেমের গল্প নয়

এক -বাবা পালিয়েছে! -বলিস কি? তোর বাবা পালিয়েছে? -ধীমানের মুখ থেকে কথাটা শোনামাত্র , অন্তু, রঞ্জন হতভম্ব হয়ে গেল! ‘ এখন ভর দুপুর, বঙ্কুবাবুর চায়ের দোকনে ওরা আড্ডা দিচ্ছিল রোজ শুক্রবার এমনটাই হয়। বাইরে তখন বৃষ্টির তান্ডব পুরোদমে চলছে। আধভেজা হয়ে মাথায় ছাতা নিয়ে ধীমান দোকানে ঢুকেই ছাতাটা একপাশে ছুড়ে ফেললো। অন্তু পাশ ফিরে জিজ্ঞেস […]

 তৌহিদ উল্লাহ শাকিল

এক জীবনের গল্প

এক জীবনের গল্প তৌহিদ উল্লাহ শাকিল  ঘুমের জড়তা নিয়ে হয় নিত্যদিনের প্রভাত  পেটে খুধা নিয়ে একথালা পান্তা ভাত ।  সাতটা’য় মিলে কাজ সীমাহীন অনেক কষ্ট  ধুলোমাখা সেই শার্ট সপ্নগুলো হয় নষ্ট।  প্রতিদিন ঘামে ভেজা কষ্টের বিশ্রী গন্ধ সমাজপতিরা হেঁটে যায় করে চোখ বন্ধ।  নিত্য দিনের এই খাটুনি বাঁচার জন্য উপোস থাকলে কেউ দেয়না মোরে অন্ন। […]

 আফসার নিজাম

চাঁদ

আফসার নিজাম একটা কিছু দেখি আমি একটা কিছু দেখি সন্ধ্যা যখন ঘোমটা দিয়ে আসে রঙ তুলিতে রাঙিয়ে আকাশ মিষ্টি করে হাসে নীল পাখিরা গানের সুরে সুরে ডিগবাজী খায় হাওয়ায় উড়ে উড়ে। ঠাঁয় দাঁড়িয়ে আমি যখন দেখি একটা কিছু দেখি আমার সাথে পাড়ার ছেলে-মেয়ে চোখ মেলে চায় দূরে বিশাল আকাশ ফুরে বহুদিনের স্বপ্নগুলো উড়ে নীল আকাশটা […]

 তৌহিদ উল্লাহ শাকিল

নিষিদ্ধ আমন্ত্রন

নিষিদ্ধ আমন্ত্রন তৌহিদ উল্লাহ শাকিল। কত না পাওয়ার কথা বলে তোমার আনত দু’নয়ন দীঘল কালো কেশ যেন উম্মাতাল ঢেউয়ের স্নিগ্ধ নাচন। পোষাকের তলা ভেদে যৌবন লিপ্সা জাগায়ছেলে বুড়োর নিতম্বের ঢেউয়ের ভাঁজে হারিয়ে যেতে চায় রোদেলা দুপুর। নুপূর পায়ে রিনঝিন শব্দে হারিয়ে যায় ঘুমন্ত বিকেল দিশেহারা আমি ছুটি মোহ গ্রস্ততায় যেন ভরাট আপেল। চাকুরীর বারোটা বাজে […]

 তৌহিদ উল্লাহ শাকিল

বহ্নির ঈদ

আম্মু আমাকে নতুন ড্রেসটাই কিনে দিতে হবে।সকাল থেকে বহ্নি জেদ ধরে আছে বাজারে আসা ঈদের নতুন ড্রেসটা তার চাই।রেহানা বেগম কত করে বুঝলেন তাতে কোন লাভ হল না। শেষ পর্যন্ত মেয়ের জেদের কাছে হার মানলেন। ঠিক আছে মা কিনে দেব। এবার স্কুলে যাও। যাচ্ছি আম্মু।বলে জুতার ফিতা বাঁধতে লাগে বহ্নি।মনে মনে ভাবে আজ পর্যন্ত যা […]

 ইরতিয়ায দস্তগীর

প্রধান মালীর গল্প

নুরু ব্যাপারীর বাগানে ফুলের নীলাম উপলক্ষ্যে আমরা কতিপয় সেখানে উপস্থিত ছিলাম। যেখানে আমি সহ