শেষ পত্র
আলোর খাতায় আধার কালিতে জীবন কলমে লেখা শেষ পত্র লিখে যাই তোমাকে। খুঁজে দেখো পৃথিবীর খোলস ভেঙ্গে মানুষের লাশ জড়ানো কাফন কিংবা চিতার আগুন নয়ত লাশের কংকালে ঢাকা। শিউরে উঠো না যেন ভয়ে একটু ফাকা হয়তো পাবে তোমারই কাফনে ভরবে সেই ফাঁক যার পাশে আমারই কংকালে ঢেকেছে খানিক পৃথিবীর খোলস।
মননে,প্রেমে ও প্রকৃতিতে রবীন্দ্রনাথের ছায়া
আকাশের দিকে তাকিয়ে থাকি। দেখি উড়ছে মেঘ। কাছে আসছেন একজন রবীন্দ্রনাথ। আর বলছেন, আমি আছি তোমাদের ছায়ায়। একসময় তাঁকে পড়েছি খুব। এখনও শুনে যাই, পড়ি। তাঁর গান। কবিতা। গদ্য। জীবনের প্রেমে , চারপাশের প্রকৃতিতে তিনি জেগে থাকেন। জাগিয়ে রাখেন। ছায়া হয়ে চলেন সাথে সাথে। প্রজন্মের পর প্রজন্ম। যারা আলো চায় , তারাই গেয়ে উঠে — […]
মহাকালের ঘড়ি
ঘড়ির কাটা ছুটে চলে বাজে না বারোটা ঘন্টা মিনিট সেকেন্ড মেপে চলে অবিরাম অবসর নেই। আলো আধার ঝড় বৃষ্টি কাল মহাকাল ব্যাপি চলেছে চলবে। বসন্ত সন্ধ্যায় যদিও বা হয় পরিচয় মুছে যায় শীতের কঠিন বরফে কখনও বা ফিরে আসে পূর্ণিমা রাতে কখনও মরীচিকা হয়ে দূরে দূরে জ্বলবে। থামে না কাটা, হয় না সন্ধ্যা, বাজে না […]
কবি শহীদ কাদরীর আয়োজনে নিউইয়র্কে একটি অনবদ্য কবিতা সন্ধ্যা
উত্তর আমেরিকায় এমন কবিতা সন্ধ্যা এই প্রথম। আয়োজক বাংলা কবিতার অন্যতম প্রাণপুরুষ শহীদ কাদরী। ৩১ জুলাই ২০১১ এর বিকেলটি হয়ে উঠেছিল একটি কাব্যময় আকাশের ছায়া। নিউইয়র্কের জ্যামাইকার একটি মিলনায়তনে এই অনুষ্টানটির পরিচালকও ছিলেন কবি শহীদ কাদরী নিজে। কবি, বাংলা কবিতার ইতিহাস ও বিবর্তন নিয়ে বক্তব্য রাখলেন। বললেন, আধুনিক কবিতা নবতর প্রাণ পেয়েছে শামসুর রাহমানের হাতে। […]
পথিক
পথিক হয়েছি আজ তাই পরেছি পথের সাজ। ঘুরেছি কত দেশ, সাগর, নদী, মহাদেশ। গিয়েছি অনেক বন্দরে এবং শহরে আমার দেশের মত পাইনি খুজে আহারে। দেখেছি ইরান তেহরান ওমর খৈয়ামের দেশ শাত-ইল আরব নদী সেখানে বইছে ধীরে বেশ। ওপাড়ে ইরাক বাগদাদ বসরা মনে জাগায় স্মৃতি আশুরা, জাঞ্জিবার, ক্যামেরুন, কেনিয়ার গভীর বনে বাঘ সিংহ কত ঘুরে কে […]
নক্ষত্রের গোধূলি-৪৩ (অধ্যায় ৪)
(পূর্ব প্রকাশের পর) আজ বৃহস্পতিবার। রাশেদ সাহেব দিন গুনছেন। এখান থেকে মুক্তির দিন। দেলুর গালাগালি না শোনার দিন। আবার ভাবেন যেখানে যাবেন সেখানে যে এরকম হবেনা কে জানে। সেখানেও তো দেলু আছে। দেলুরাতো সব জায়গায় থাকে। রাশেদ সাহেব ভাবছেন চলে যাওয়াটা কি ঠিক সিদ্ধান্ত হল? না কি হল বুঝে উঠতে পারছেন না। নাহ, ঠিকই হয়েছে। […]
ফানুস-5
৫ মোবারক হোসেন সাহেব মুখ চুন করে বসে আছেন। বাবা হিসেবে এ বাড়িতে তাকে আলাদা সম্মান দেখান হয়, চাকরি জীবনেও তিনি স্টুডেন্টদের কাছে বেশ জনপ্রিয় ছিলেন। কিন্তু আজকে কিনা তার নিজের ছেলে তাকে বাবা ভাই ডাকল? এত বড় অসম্মান কিছুতেই সহ্য হচ্ছেনা মোবারক হোসেন সাহেবের। তিনি কখনও তার সন্তানদের সাথে চড়া গলায় কথা বলেননি। আজ […]
নীরবে একা
কত আর থাকব বসে তোমার পথ চেয়ে কখন বলব কথা সঙ্গোপনে। বসে একা আপন মনে নিশীথে আখির কোণে না বলা কথার মুকুল ঝরে গোপনে। নিরাশার বালুচরে খুঁজি তোমায় একা পলকে হারাই দিশা প্রহর গুনে।




সেরা বাংলা ব্লগ পুরস্কার পেলো -শৈলী













