আকুতি !
এক মহাকাল পেরিয়ে মরিচিকা স্বপ্নমালারা অবিরত তুলির স্পর্শে আঁকে কোনো অন্য ভুবনের শব্দমালা ; আলোকবর্ষের পথ পেরিয়ে সে অশ্রুধারার পথ শুকিয়ে যায় কোনো খরস্রোতার মতই ; শতাব্দীর ওই মহিমা কী অবলীলায় হারিয়ে যায় ! এ ক্ষনিকের চপলতা , সদা গোপনে লুকোনো এ ভালোবাসা , ব্যাকুল হৃদয়ের তুচ্ছ শব্দমালাও হারিয়ে যাবে , জানি ; তবু যে […]
আমার কিছু বাছাই কবিতা – ১
আমার কিছু বাছাই কবিতা ================== ধান ও ধ্যানের তবক ——————————- এখন আর জমা থাকে না কিছুই। খরচ হয়ে যায় সঞ্চয়ের সুতো,রাতের রহস্য,আশ্বিনের অহংকার,আর পাড়ি দেয়া ঘাটের ঘটনা। যে ভাবে স্রোতপাত হবার কথা ছিল সমুদ্রে, তা,- না হবার কারণেই হয়তোবা এবার পুষ্ট হতে পারেনি দক্ষিণের ফসল। ধানের দুরু দুরু ভয় তাড়িয়ে গেছে পাখির পরাণ ও। তাই […]
ধারাবাহিকঃ নিশিযাত্রা (পর্ব ২)
দুই ওলি আজকে বেলা করে উঠেছে। সকাল থেকে বেশ বৃষ্টি হয়েছে, ঘুমটাও হয়েছে বেশ। বারটার দিকে একটা ক্লাস আছে, তেমন গুরুত্বপূর্ণ নয়। চিংটু স্যারের ক্লাস। উনার আসল নাম আসলে আব্দুল মজিদ কিন্তু তার স্বভাবের কারনে চিংটু স্যার নামে পরিচিত। স্যারের কাজ, ক্লাসে এসে ছাত্রীদের সামনে অশ্লীল গল্প করা। ভ্যাবদা মার্কা ছাত্রগুলো সেটা নিয়েই বেশ মজা […]
ছয়টি ভিন্নস্বাদের গল্প
ডাউনলোড করুন আমার গল্পের ই-বুক ২০০৯। এখানে ছয়টি গল্প আছে। গল্পগুলো অনেক আগে লেখা। তাই এক এক করে পোষ্ট দিলাম না। ধন্যবাদ http://dl.box.net/dl/262608682/ab5ea4d71290ea49effba9ac39540d95?a=6c0074f5372946fb03b9027ec5934ec1&m=168566327,11211&x=1&c=82a743371a8f23d3d98842818b190c86
নক্ষত্রের গোধূলি-১৭
কুয়ালালামপুর থেকে লন্ডন দীর্ঘ চৌদ্দ ঘন্টার পথ। কম না। মাঝে দুই বার খাবার দিয়েছে, দুই বার হালকা নাশতা আর চা কফি বা পানীয় তো আছেই। যে যখন যা চাইছে। রাশেদ সাহেব মনিরা কে জোর করে বার বার পানীয় দিচ্ছে যাতে ডি-হাইড্রেশন হয়ে এয়ার সীকনেসে না ধরে। মাঝে মাঝে উঠে এলি ওয়েতে হাঁটা হাটি করতে বলছে […]
ধারাবাহিক উপন্যাস: কালসাপ-১৩
হাবিলদার কাশেমের নির্দেশে হোসেন মৃধা দেলু আর ফালুকে নিয়ে সিদ্ধেশ্বরী গ্রামের অবস্থা পর্যবেক্ষণ করতে এসেছে। এটা তার প্রশিক্ষণেরই একটি অংশ। তার অজ্ঞাতে আরো তিনজনের একটি দলকেও সেখানে পাঠানো হয়েছে। পরে দু’গ্রুপের বর্ণনায় কতটা মিল থাকে তারই পরীক্ষা হবে। আর এতে উত্তীর্ণ হতে পারলে সত্যিই গুরুত্বপূর্ণ দায়ীত্ব পাবে তাদের দলটি। হোসেন মৃধা সিদ্ধেশ্বরী গ্রামটির উত্তরাংশ দিয়ে […]
আমার প্রকাশিত কবিতাসমূহ
এ বছর বন্যা হবে প্রতিবারের মত ফাল্গুনের পর চৈত্র ঠিকই এল তবু এবার দেরিতে বসন্ত আঁচ করল প্রকৃ্তি, এই দেরি দেখে কেউ অজুহাত দিল না শুধু অভিমান নিয়ে হঠাৎ দেখা দিল কিছু গাছের কচি পাতা সাথে উড়ল কিছু প্রজাপতি, লাল নীল বেগুনী; এমন সময়েই গলির মুখে নিশ্চল বসা এক মহিলা উঁকি দিলেই দেখা যায় তার […]
ধারাবাহিকঃ নিশিযাত্রা (পর্ব ১)
এক মেস থেকে বের হয়েই রফিক বুঝতে পারল এসময়ে বের হওয়া একদম ঠিক হয়নি। পশ্চিম আকাশ দেখতে দেখতেই ঘন কাল মেঘে ছেয়ে গেছে। রিক্সায় বসেই ভাবতে থাকে সে ফিরে যাবে কিনা? তারপর ফিরে না যাওয়ার সিন্ধান্ত নেয় সে এবং তার সাথে সাথে রিক্সাও সমান গতিতে এগুতে থাকে। মধ্যবয়সী রিক্সাওয়ালাটা বাতাসের ঝাপটায় রিক্সা নিয়ে বেশি জোরে […]




সেরা বাংলা ব্লগ পুরস্কার পেলো -শৈলী













