নক্ষত্রের গোধূলি-২০
মনিরা অবাক হয়ে জিজ্ঞেস করলো তুমি চিনলে কি ভাবে? তুমি তো হারিয়ে যাবার ভয়ে আমার সাথে আসতেই চাইছিলে না। এখন বল তোমাকে অযথা হাটিয়েছি? না। তাহলে আসতে চাওনি কেন?মনে নেই সেবার কলকাতায় কি করেছিলে?কি ওই দোকান থেকে ভিড়ের জন্য বাইরে এসে দাঁড়িয়ে ছিলাম আর তুমি আমাকে দোকানের ভিতর না দেখে কাঁদতে কাঁদতে বাইরে চলে এসেছিলে। […]
ধারাবাহিকঃ নিশিযাত্রা (পর্ব ৯)
নয় দেয়ালে ঝোলানো আয়নাটির সাইজ কত হবে? ছয় ইঞ্চি বাই তিন ইঞ্চি? এটুকু দিয়ে মুখ দেখতে গেলে হয় শুধু চোখ-নাক নাহয় নাক-মুখ দেখতে হবে, আর চুল আচড়ানোর সময় শুধু চুল দেখতে হবে। এটুকু দিয়ে রফিকের ছেলে হিসেবে যে সাজগোজ লাগে তা ভালই চলে যায়। দীনানাথবাবু দেয়ালে ঝোলানো সেই আয়নার সামনে দাঁড়িয়ে টয়লেট টিস্যু পেপার দিয়ে […]
ধারাবাহিকঃ নিশিযাত্রা (পর্ব ৮)
আট দূর থেকে ঠিকই সুমাইয়াকে চিনতে পেরেছে মাহের। সেই মুখ, সেই ভঙ্গি; মাহের কিভাবে ভুলতে পারে? ইউএনোর বাসার বাউন্ডারীর ভিতরে বাগানে হাঁটছিল সুমাইয়া। অনেকক্ষন ধরে লক্ষ্য করেছে মাহের, লোহার মেইন গেট দিয়ে বাগানটা দেখা যায়। ভাগ্যিস ও আজ মর্নিং ওয়ার্কটা করতে বেড়িয়েছিল, শরীরটা একটু খারাপ বলে বের হতে চাইনি প্রথমে। বাগানে একটা ছোট্ট বাচ্চাকে দৌঁড়ে […]
নক্ষত্রের গোধূলি-১৯
ফিরোজ জিজ্ঞেস করলো এবার বল দেখি কি ব্যাপার, হঠাত্ করে চলে এলে, নাকি কোন কাজ আছে?কামরুলের কাছে শুনেছি তুমি তো ভাল চাকরী করতে তারপর আবার বিরাট ব্যাবসা করছিলে। সে ব্যবসা আর নেই সব শেষ, সেই জন্যই তো আসা। একটা কাজকর্ম কিছু যোগাড় করে দাও। সম্ভব হলে দুজনকেই নয়তো অগত্যা আমার যা হোক একটা কিছু। সব […]
তিতিক্ষা
ঘটনার আবর্তে এতটা জড়িয়ে যাবে জানলে কখনোই এ মুখো হতো না রবিউল। কিন্তু এ কথা সে এখন ভাবছে, আসলে না এসেও সে পারছিলো না। কারণ বয়স্ক বন্ধুর কাছে মান খোয়ানোর চাইতে কিছুটা কষ্ট করে হলেও পরিস্থিতি সামাল দেওয়ার মত কষ্ট করা তার কাছে ঢের সহজ। এখানে না এলে হয়তো বাকি জীবন খোঁটা শুনেই কাটাতে হতো […]
নক্ষত্রের গোধূলি-১৮
ভাবী অনেক কিছু রান্না করেছে বিরিয়ানি, রোস্ট, কাবাব, চিকেন গ্রীল। খেতে বসে ফিরোজের মা মনিকে বললো রাশেদের বাড়ি তো শুনলাম আমাদের পাশেই তা তোমার বাবার বাড়ি কোথায়? ওখানেই। আপনাদের বাড়ি পাশেই মানে কোথায়? ফিরোজের মা তার বাবার বাড়ির ঠিকানা বলতেই মনি আনন্দে আত্মহারা হয়ে বলে উঠল, ও! আপনি শহিদ চাচার বোন? এই ব্যাপার! অথচ দেখেন […]
ধারাবাহিকঃ নিশিযাত্রা (পর্ব ৭)
সাত তাহের অফিসে বেশিরভাগ দিনই দুপুরের খাবার খায় না। কিন্তু যেদিন খায় সেদিন খাওয়ার পরেই দুম করে ঘুম নেমে আসে চোখে। আজ যেমন এসেছে, ঘুমে মাথাটা প্রায় নুয়েই পড়েছে টেবিলের উপর। ফাইলগুলো নিয়ে জেগে থাকার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে সে। আজকের মধ্যে একটা রিপোর্ট জমা দিতে হবে, সকালে বেশ বকাঝকা করেছেন ম্যানেজার স্যার; আজেবাজে কথা […]
ধারাবাহিকঃ নিশিযাত্রা (পর্ব ৬)
ছয় “ডাকাত সন্দেহে পাঁচজনের গণপিটুনিঃ একজনের মৃত্যু” “রাহধানীতে র্যাবের গুলিতে যুবক নিহত” “যাত্রাবাড়ীতে তিন খুনঃ মূল পরিকল্পনাকারী নিহতের দুই ভাই” “মোহাম্মাদপুরে ছেলের হাতে মা খুন” সাখাওয়াত সাহেব দৈনিক পেপারটা নামিয়ে রাখলেন টেবিলের এক কোনায়। খুন-খারাবি ছাড়া আজকাল পেপারে কিছুই থাকে না। সকালবেলাতেই মন মেজাজ দুইই খারাপ করে দেয়। অবশ্য আজ সকাল থেকে এমনিতেই তার মন […]
ধারাবাহিকঃ নিশিযাত্রা (পর্ব ৫)
পাঁচ গুলশান এক নম্বরের গোল চত্বর থেকে কিছু দূরে একটি বিপনি বিতানে সেলস্ গার্লের কাজ করে বৈশাখী। কেবল ছয়টা বাজে, সামনে দুই ঘন্টা একটু বেশিই ব্যস্ত থাকতে হয় তাকে। কারন এসময় অফিস ছুটির পর কাষ্টমার বেশিই আসে, তারপরেই ছুটি হয় ওর। “স্যার আপনাকে কিভাবে সাহায্যে করতে পারি?” কাষ্টমারের উদ্দেশ্যে বলে বৈশাখী। কাষ্টমারটি একটা ব্রান্ডের শাওয়ার […]
ধারাবাহিকঃ নিশিযাত্রা (পর্ব ৪)
চার রাতে রফিকের ভাল ঘুম হয় নাই। একবার বাথরুমের যাওয়ার জন্যে, আরেকবার কিসের শব্দে ঘুম ভেঙ্গে গিয়েছিল বলতে পারবে না। বাথরুম যাওয়ার পরও ঠিকই ঘুম এসেছিল কিন্তু শব্দে ঘুম ভাঙ্গার পর দুঘন্টা জেগে থাকতে হল। ফজরের আগে আগে যাওবা একটু ঘুম এল, তাও ভেঙ্গে গেল চিৎকার চেঁচামেচিতে। জানালার কাছেই কে যেন তরকারীওয়ালার সাথে হারামীর বাচ্চা, […]
উপন্যাস: কালসাপ-১৫ (শেষপর্ব)
পরিকল্পনা মত কাজের কাজ কিছুই হয় না। স্কুলঘরের পেছনের ঢালে অ্যামবুশ করতে গেলে তাদের পেরিয়ে যেতে হবে কানা আজম আর তার সঙ্গী দুজনকে। অন্ধকারেই তাদের উঁচু কণ্ঠের কথাবার্তা শুনতে পেয়ে থমকে গেল দলটি। কোনোভাবে তাদের এড়িয়ে যেতে চাইলেও তেমন কোনো সম্ভাবনা দেখা যায় না। তাদের অবস্থান স্কুলঘর থেকে বেশ কিছুটা দূরে বলে তাদের মুখোমুখি না […]
ধারাবাহিকঃ নিশিযাত্রা (পর্ব ৩)
তিন বাথরুম থেকে দূর্গন্ধ ভেসে আসছে। গন্ধে বমি বমি ভাব চলে এসেছে নিলার। কাজের মেয়েটাকে হাঁক দেয় সে। -শাহীনা? বাথরুমে পানি ঢালত। গন্ধে আমার বমি চলে আসছে। -যাইতাছি খালাম্মা। কয়েকদিন ধরে এই সমস্যা চলছে। স্যানিটারী পাইপে কোন গন্ডগোল হয়েছে মনে হয়। নিলার স্বামী তাহেরকে কিছু একটা করার জন্য নিলা পাঁচদিন ধরে বলছে আর তাহের শুক্রবারের […]




সেরা বাংলা ব্লগ পুরস্কার পেলো -শৈলী













