বিনা মেঘের বৃষ্টি
বিনা মেঘের বৃষ্টি চাতক পাখির নাম শুনেছ? আমি যখন শুনেছি তখন শুনেছে অবশ্যই সকলে। হয়তো দেখেনি তার ত্রিমাত্রিক অবয়বখানা অনেকেই। সেটা মানা যায়। তারপরও আমরা চাতক পাখির মত হয়ে যাই। কারন ঘন্টা ধরে ধরে আকাশে মেঘ ঘন হয় এবং উড়ে যায় এপাশ থেকে ওপাশে। ধূসর একটা ঘনঘটা ছায়ায় ছেয়ে যায় ধরনীতল। হিমেল বাতাস সুরসুরি ধরনের […]
ছুটছে
:shock: ছুটছে :shock: চোখ দুটোর দৃষ্টি নেমেছে, সে তো নেমেই থাকে ইদানীং অবস্থায়; কেবল পা আর পা দেখা যায়, পায়ের আধিক্যে ভরে গেছে এই শহর জোড়ায় জোড়ায়, থেমে নেই কোন কোথাও, পা এর পর পা ছুটছে ধীরে ধুলো ঢেকে গেছে পায়ের চাপে চাপে। অথচ ধুলো উড়ছে , ধুলো উড়ছেই ধুলো ওড়া বেড়েছে খুব বেশী যেমন […]
সোহম
সোহম শিকড়ের সূত্র ধরে বিবর্ণ আত্মার সাথে মুখোমুখি হবার ক্ষুদ্র ক্ষুদ্র ক্ষণগুলোর সমষ্ঠি বর্ধিষ্ণু হয়ে যায়, এর অর্থ খুবই স্পষ্ট, নিঃসঙ্গতার আনাগোনা বেশী। যদি হতে পারতুম সিদ্ধ মাত্রায় সোহম কোন পুরুষ; কিংবা আত্মার ভেতরে আমি এবং আত্মার বাইরেও, মাপকাঠি এক বহুল ভাবার্থজনক খুবই পার্থিব ধারনা তাই মাপকাঠির কোন মাপে দেখানো যাবে না সেই সব নিঃসঙ্গতার […]
হৃদয়ে সুখ দুঃখের যুগোপৎ অত্যাচার
যুগপৎ ঘটনা ঘটানোয় প্রকৃতি পরম পারদর্শী সকালে সূর্য ওঠে রৌদ্রজ্জল ঝলমলে দুপুর, তারপর কোন ডাইনী বুড়ির ঝুলি হতে সবগুলো কালো মেঘ বেরিয়ে ঢেকে দেয় সূর্য, মুহূর্তে ঘনঘটা ঘটনা, মেঘের সাথে ঘুর্ণি ধূলোর সঙ্গমে ঝড়ের তান্ডব। হৃদয়গুলো মানুষের বড্ড পরিশ্রমী, সদ্যজাত শিশুর মুখ দেখে ফুলে ওঠা হৃদয়- হু হু বাতাসে হৃদয়ের মাঠ প্রান্তরে সবুজ ঘাসে হিমেল […]
সময়
জীবনের পরম শত্রুকে অবশেষে নির্ণয় করতে পেরেছে নাহিদ। কোন মানুষ নয়। কোন বস্তু নয়। বিজ্ঞানীদের কাছে যার পরিচয় চতুর্থ ডাইমেনশন নামে। সেই সময়। সময়ই নাহিদের জীবনের একমাত্র শত্রু। পেছেনের জীবনে যত ভুল সব তার সেই সময়ের সাথে পরাজয়ের কারনেই। সঠিক সময়ে সঠিক কাজ সে করতে পারেনি কখনও। আজ তাই এত অপূর্ণতা। আজ সে বুঝেছে সময়কে […]
রাজপথে টুকরো কাচ যেন কাচের সমুদ্র
স্বাভাবিক কোন কিছুই স্বাভাবিক নয়, তাই চোখ ফেরাই অস্বাভাবিক যা কিছু নিকটে পাশে, একদা এখানে একটা হরিণ শাবক ছিল, নিরব শান্তির বিমূর্ত প্রতীক; তার চোখে জল দেখব বলে তাকাই, অথচ হরিণ শাবক নেই; ঠিক সামনে খানিক আগে একটা বাস পোড়ানো হয়েছে মোবিল পুড়ছে, গন্ধ গ্রহনে আপত্তি করে লাভ নেই, অনেকের নাকেই হয়তো এটি সুঘ্রান। তাদের […]
গল্প: বারান্দার ওপাশে
॥ এক ॥ থপ, থপ ……থপ, থপ তারপর নিরবতা- অল্প কিছুক্ষণ। আবার – থপ, থপ ……থপ, থপ একটু পর পরই কানে শব্দটার এই আলোড়ন শুনে মনে হচ্ছে কেউ যেন বারবার কাদা মাড়িয়ে খুব কাছে চলে আসছে… যদিও রেলিং নেই তবু দু’তলার উপরে বারান্দায় মই ছাড়া উঠবে কিভাবে? বিছানা থেকে উঠতে যাব তখনই মনে হলো-ঠিক সেভাবে […]
তারপর হারিয়ে যাব স্বাধীনতায়
((আয়ারল্যান্ডের সাথে কষ্টার্জিত এবং অতি মূল্যবান বিজয়ে অভিভূত এবং ব্যাপক আনন্দিত আমি, তাইতো এই গল্পটি উৎসর্গ করলাম বাংলাদেশ ক্রিকেট টীমকে)) বাবাকে মনে মনে বকতাম। এত সততার মানে কি? দেশের নীতি নির্ধারকদের কোন কর্মকান্ডে স্বচ্ছতাই নেই আর বাবা দেশপ্রেমের মহান মন্ত্রে উজার করে দিচ্ছেন জীবনের মূল্যবান কাল । স্ত্রী সন্তানের ক্ষুদ্র ক্ষুদ্র ইচ্ছেই তিনি পূর্ণ করতে […]
কালো জলের কষ্ট
(বুড়িগঙ্গার তীরে বড় হয়েছি, আজ তার ঘন কালো মৃত জল বড় কষ্ট দেয় , বড় কষ্ট)… বুড়িগঙ্গার পার ঘেঁষে রাস্তা হয়েছে । পাকা রাস্তা। পোস্তগোলা হতে একেবারে সেই আমিন বাজার। সেও অনেকদিন হয়ে গেছে। তাতে এই নদীটির কোন লাভই হয়নি। সে ধ্ুকছে। মরে গেছে সে তো সেই আরও আগে। তখন আমার শৈশব কাল। কত দাপিয়েছি। […]
ভাষা ভাসে মনে মনে
গুড়ি গুড়ি বৃষ্টি দু’এক ফোঁটা , জলাশয়ের দিকে তাকালে বুঝি উদোম গায়ে যা বোঝা যায় , কাপড় গায়ে তার অস্তিত্ব খুঁজি। মাছেরা বোঝে, বুদবুদ ওঠে, চুমুর দৃশ্য বৃষ্টির ফোঁটা আর বুদবুদে ওদিকে বিচ্ছেদ ধূলো আর পথের কালো পিচে যেখানে গভীর খাদ, বজ্র নিনাদ- সেতো আর আকাশে নয়, অতি কাছে মনের ভেতর… ভাষা ভাসে মনের ভেতর, […]
আরও একটা …
আজকাল কেবলই খবর শোনা যায় এখানে সেখানে বিল্ডিং হেলে পড়ছে কিংবা যাচ্ছে ধ্বসে……………………………………………………………………….সে কারনে এই অনুগল্পটা লিখেছিলাম গতবছর (২০১০) আরও একটা … দাড়োয়ানের ধাক্কাটা সামলে নিতে রুবেল খয়েরের বাহু আকঁড়ে ধরে । হাতের বাঁকা লাঠিটা পাকা রাস্তার উপর পড়ে যায় আর তাই ঠক্ ঠক্ শব্দে সন্ধ্যার নিরাবতা মরে যায় ক্ষনিকের জন্য । খয়ের লাঠিটা উঠাতে […]
খুব কাছে তো খূঁজি না
মূল্যবান দুটো কাগজ খুঁজলাম আর খুঁজেই চললাম সারা রাত ঘুমানোর পূর্বাবোধি, সকালটা পুরো, বিকেল এর ক্লান্তি ভুলে সন্ধ্যার শীত গায়ে মেখে কারন জানালাটা ছিলো আধো খোলা। ভুলো মনের দোষ, শীতের লেজ বেয়ে বেয়ে খোলা পথে মশার গুপ্তাগমন চলছিলই ভুলো মন কাগজ খুঁেজই চলেছে কঠিনতম আনাচে কানাচে, শত প্যাকটের ভাঁজে ভাঁজে তারপর রাত আরেকটু পাকতে থাকলে […]




সেরা বাংলা ব্লগ পুরস্কার পেলো -শৈলী













