সাহিত্য

 সকাল রয়

মুক্তগদ্যঃ চোখের কোনে নদী

চেয়ে থেকে থেকে এই চোখ যে দিন দিন ঝাপসা হয়ে গেল সুদন্তি তোমার পুরোনা স্মৃতিভরা এই ছবিটা পাল্টে ফেল প্রতিদিন চেয়ে থাকা আর কি ভালো লাগে; আমি তোমাকে নতুন চিত্রপটে সাজাবো; দুর আকাশ যখন নেমে আসবে দু’হাতের আঙ্গিনায় তখন তোমাকে সাজাবো আকাশ পরি; তোমাকে কালো পেড়ে শাড়িতে সাজাবো। চুলের ছটা হাঁটু অব্দি পড়ে রবে মেঘ […]

 আফসার নিজাম

রোদচশমা

রোদচশমা এক. খালি চোখে যে দৃশ্য দেখা যায় না রোদচশমায় সে দৃশ্য আর কতোটুক দেখা যায় বারবার রোদচশমা বদল করি শুধু চোখ বদল করি না অন্ধ চোখে আর রোদচশমা বদলের প্রয়োজন পড়ে না। দুই. আজ রোদে রঙের মেলা বেগুনী রঙ চুমো খায় চোখের পাপড়ি তুমি কি রোদচশমা এনেছো দয়া করে একটিবার আমাকে দাও আমি রঙের […]

 আফসার নিজাম

চোখের বয়ান

নার্সিং চোখ কারামতি স্কার্ফের নিদ্রাহীন নার্সিং চোখ রোদের স্পর্শে জ্বলে উঠে বুকের দরদ। শরনার্থী চোখ বাইশটি বছর মুখোমুখি প্রতিবন্ধীর শরণার্থী চোখে বৃষ্টির দীর্ঘ চুল চুমে দোপাট্টায় ভাসে চোখের কান্নাভরানত সিম্পোজিয়াম। এপ্লিক চোখ এমব্রয়ডারি সন্ধায় থার্মোমিটার জ্বরে রোদের পারদ গলে লোমের গহবরে জন্মে জুন আর্গাসের এপ্লিক চোখ। মায়ামৃগ চোখ নাষ্পাতি রঙে বেপথুয়া রাত্রী লাশের মায়ামৃগ চোখে […]

 আফসার নিজাম

ঝড়

ঝড় ভবিষ্যতবাণীগুলো এভাবেই করা হয়ে থাকে ঝড় আসবে ঝড়। সমস্ত সন্ধার অন্ধকার ছিঁড়ে শতাব্দীর অভিশাপে গুজরাটের ভূমিকম্পের মতো আকাশ গর্জনে কেঁপে উঠবে শহর। ইসরাফিলের ফুৎকারে আবহাওয়া অফিসের সিগনাল টাওয়ার ভেঙ্গে পড়বে স্ফীতোদের বস্তির উপর উড়ে যাবে বোধের আঙিনা পড়ে থাকবে ঈশ্বরদ্বেশী- পাপ-ঈর্ষা-চৈতন্যের ইবলিশ। ইতিহাস- জ্ঞানীদের পাঠশালা বোররাক গতিতে বিদ্যুৎফণা লুত জাতির দাম্ভিক খিলান গুড়িয়ে দেয় […]

 রাবেয়া রব্বানি

গল্প-একলা (পর্ব-২)

গল্প-একলা (পর্ব-২)

বুবুনের দাদা ইয়াসিন খান আর বুবুনের মার্সিক সাক্ষাৎ পর্ব চলছে।বহুদিন ধরে একি রকম কথোপকথনে যা রিহার্সালকৃত নাটকের মতই দেখায়। ছোট থেকেই বুবুনকে এই সম্ভাব্য সংলাপের প্রতিউত্তর যথাসম্ভব শিখিয়ে রাখতে রাখতে  ইদানিং আর শিখাতে হয় না ।তাই রেহানা বেগম আর বুবুনের নানা হেমায়েতউল্লাহর উপস্থিতি এখানে অন্যমন্সক প্রহরীর মতই ঝিমানো।দুজনেই এই অনাকাঙ্খিত আতিথেয়তা এড়াতে চিন্তার পিছু নিয়ে […]

 মামুন ম. আজিজ

সময়

জীবনের পরম শত্রুকে অবশেষে নির্ণয় করতে পেরেছে নাহিদ। কোন মানুষ নয়। কোন বস্তু নয়। বিজ্ঞানীদের কাছে যার পরিচয় চতুর্থ ডাইমেনশন নামে। সেই সময়। সময়ই নাহিদের জীবনের একমাত্র শত্রু। পেছেনের জীবনে যত ভুল সব তার সেই সময়ের সাথে পরাজয়ের কারনেই। সঠিক সময়ে সঠিক কাজ সে করতে পারেনি কখনও। আজ তাই এত অপূর্ণতা। আজ সে বুঝেছে সময়কে […]

 আফসার নিজাম

দাড়ি হত্যাকারী

দাড়ি হত্যাকারী বন্ধুবর কবি আহমদ বাসিরের দাড়ি হত্যার প্রতিবাদে তোমার ফোন আমাকে উদ্বিগ্ন করেছে- শুনলাম এই মাত্র তুমি লালন করা দাড়িগুলোকে হত্যা করেছো হত্যা করেছো- বিদেশী ব্লেডের নিষ্ঠুরতায়। আহ! কি কষ্ট নিয়েই না চলে গেলো তারা ফিলিস্তিনীদের মতো উদ্বাস্তু হয়ে নিজেদের জমি থেকে। হে নিষ্ঠুর দাড়ি হত্যাকারী তুমি কি জানো ? যার একটুকরো জমি নেই […]

 জুলিয়ান সিদ্দিকী

উপন্যাস: বিপর্যস্ত বিপর্যয়

অপু মিজান সাহেবের কনিষ্ঠ সন্তান। শফির বাসায় থেকে ঢাকা কলেজে বি.এস.সি পড়ছে। সেই সাথে সুযোগ মত শফির কাছে ক্যালকুলাসের জটিল ইকোয়েশানগুলোও বুঝে নেয়। কিন্তু আজ বেশিক্ষণ মনোযোগ ধরে রাখতে পারছিল না সে। অন্যমনস্ক হয়ে যাচ্ছিল বারবার। ব্যাপারটা প্রথমে খেয়াল করেনি শফি। আলফা বিটার মান দুটো বসিয়ে বারবার বুঝিয়ে দেওয়া সত্ত্বেও অপু যখন ভুল করছে তখনই […]