‌কবিতা

 অবিবেচক দেবনাথ

সবকিছু শেষ হয়

সবকিছু শেষ হয় সময় ব্যবধানে স্রৌতস্বিণী শুকায় থু-থু জমে আড়ষ্টহয় রতন বাউলের সুর থামে দরদমাখা গান। পৃথিবীরচিত্ত থামবে-থামবে করছে ক্ষুদার পাষাণে আড়ষ্ট যখন চিত্ত বিধর্ব নগরে দৈব কত কি কামনা সদ্য জন্মানো ভূমিতে ফসল সয়লাবে। পাথর সে ক্ষুদ্ধ অভিশাপে তপ্ত হয় নগর হতে নাগরিতে জমে স্মৃতিকথণ প্রবাল প্রহারে দিক-বিদিক ছুটে উত্তপ্ত শোধ খড়-কুঠরে আকড়ে যায় […]

 অবিবেচক দেবনাথ

হাত রাখা হাতে

অচলা!!! নীভির অরণ্যে থমকে থাকা বেলায় শালিকের ঝাঁকে শুনেছ কি! শুনেছ কি; গভীর অরণ্যও ঢালে সমকালের পায়ে-পায়ে খেয়ালি মাখা চুমো উচ্ছ্বাসে! উচ্ছ্বাসে; দেখেছ সম্রাজ্ঞী তুমি শাহজাহানের তাজমহলে, সহাস্য স্বপ্নবাঁধা অন্তর বাসনার তরে! বাসনার তরে; ঐ ছায়ালোকের কায়া ছেড়ে যাও দূর হেয়ালি পথে যেখানে শূণ্যমরূ পূর্ণ হত যতনে! যতনে; রাখতে চেয়েছ আগলে যতদিন না সূর্য্য উদীয়মান […]

 রকিব লিখন

ছন্দ বাদল

নিরন্তর স্বপ্ন ভঙ্গের আয়োজনে সান্দ্র হৃদয় অরণ্যকাননে বেঁধেছে মালা গোলাপ কন্টকময় শোভিত ফাগুনে প্রেমের আগুন অফুরান বরিষণ তোমায় সাজাতে চাঁদ-তারা পড়েছে মেঘের আবরণ বিমুগ্ধ সুখ-সঙ্গমে ঢেউয়ের পেলব নৃত্যের দোল তেমনই তুমি আমার; তোমাতেই খুঁজি নিদ্রিত ভুল নিকুঞ্জ কাননে বাজে প্রেম বন্দনার অমিয় ধ্বনি অনুভবে পাই তোমার আমার লীলার সেই গুঞ্জরনি পুচ্ছ নাচায় নীলাভ কেকা বাঁজায় […]

 নীল নক্ষত্র

সিক্ত অনুরণন

জোছনার রংধনু থেকে চন্দন এনেছি তোমায় সাজাব বলে, আকাশের তারা এনেছি মালা গেঁথে তোমায় পড়াব গলে। সাগর তলে রূপ নগরে বেঁধেছি তোমার জন্যে ছোট্ট বাসা, বাঁকা চাদের কানের দুল পড়াব তোমায় সেইতো ছিল আশা। নীল যমুনার জলে ভেজা নীলাম্বরী শাড়িতে ঢেকে দেহ লতা জোনাকির দ্বিপ জ্বেলে মেঠো পথের ধারে বসে কইব যত কথা। পারিজাতের গন্ধ […]

 রকিব লিখন

কে সত্য

নিশীথের পরশ ভেঙ্গে কাঁদে চাঁদ অমৃত ঠোঁটের মদিরায় জেগে আছে গোয়াল ঘরের মৃত গরু জ্যোৎস্নার সিগ্ধ সৌরভে পৃথিবী বধূ বেশে চুম্বনে ক্লান্ত নগ্ন কুমারী মৃতের আত্মা সাগ্নিক শোকাহত জীবিতরা আয়োজন মগ্ন নৃত্যের ছন্দঙ্গে বেশ্যা বোরখার আস্তিনে লুকিয়ে করে যাচ্ছে সতীত্বের লড়াই বড়াই কে সত্য ? কুরান না পুরান কৃষ্ণ না মুহম্মদ দ্বন্দ্ব সংঘাত রক্তক্ষয় চিরাচরিত […]

 মিজানুর রহমান

ধারাবাহিক কবিতা: “আমরা” (পর্ব ১-২০)

প্রথম পর্ব : কারাগার ১. অক্লান্ত অক্ষরে আমরা অঙ্গীকারে অংশীদার আমরা অকৃত্রিম অহংকার । অদম্য অগ্নির অগ্রাহ্য অজ্ঞতায় আমরা অস্তগামী অনাচার আমরা অটল অন্তর্মুখী অণুবীক্ষণ । অধ্যবসায়ী অনতিক্রম্য অনন্তকালে আমরা অনড় অধ্যয়ন । আমরা অনুকরণ আমরা অন্ধের অন্ত্যেষ্টিক্রিয়ায় অবিচ্ছেদ্য অন্বেষণ । আমরা অহিংসার অস্তিত্বে অস্ত্র আমরা অসামরিকায় অসীম অশ্ব । অর্থজ্ঞানের অর্জিত অর্থে আমরা অভ্যস্ত […]

 রকিব লিখন

তুমি পূর্ণ : আমি নিঃস্ব

তোমার দেখা নেই; অনেক দিন নিশথীর বুক চিরে আজো শুনতে পাই তোমার ডাক বসন্ত ফুলের উন্মাদনা আজ আর নেই তবু লেগে আছে সমস্ত মনে সুগদ্ধি মাটির ঘর ধসে গেছে মহাপ্লাবণে বেত-খড় আর কিছু বাঁশ এখনো আছে আগের মত শুধু তুমি নাই পাশে; রূপ মৃতিকার সাজে মন গলে না; পঁচে না; বেঁচে থাকে অনেক বছর এখনো […]

 রকিব লিখন

তোমার আকালে

ঘুম নাই চোখে; রাত ভর জেগে থাকি তোমার আকালে শুঁকিয়ে গেছে পিরিতিমন বিরহী হৃদয়ে ঝরে না আর পদ্ম সুবাস সারা দেহে মন পোড়া গন্ধ । যন্ত্রণার শেষ সাদা কাফনের আস্তরণে জীবিত মৃতের যন্ত্রণার শেষ সমাধি কোথায় নিজেকে আর ভাবতে পারি না মানুষ অন্তরে প্রেমের দাহতা; নির্বাক তুমি আমার স্বপ্ন খোরাক তোমার দেহে ; তোমার চোখে; […]

 রকিব লিখন

তোমাকে ভালবাসি

তুমি এসে দেখে যাও কত কষ্টে আমি বেঁচে আছি বুকের রক্তে লিখছি প্রেমের ইতিহাস দু’চোখের নোনা জলে গড়াচ্ছি প্রেমের তাঁজমহল খড়ের চিতায় নিজেকে কুরে কুরে ধুকে ধুকে পুড়ে মারছি বিশ্বাস কর – সায়েন্স বলে অন্তর মাঝে করে লবডব মুসলিম বলে অন্তর মাঝে জপে আল্লাহর নাম হিন্দু বলে অন্তরে নাকি করে রাম রাম আমি বলি মিথ্যে […]

 চারুমান্নান

বোধের কলঙ্কে আঁকা হত্যাযজ্ঞ

বোধের কলঙ্কে আঁকা হত্যাযজ্ঞ

বোধের কলঙ্কে আঁকা হত্যাযজ্ঞ , মানুষ হত্যায় কি সে মুক্তি? পৃথিবী জুড়ে প্রত্যহ মানুষ হত্যার খেলা অথচ এই পৃথিবী এই মানুষের জন্য,তাহলে কেন এই অনর্থক রক্ত বন্যা মানুষ মানুষের জন্য রক্তপাত কলঙ্ক। রক্ত নেশায় পশুরা হত্যাযজ্ঞে মাতে কারন তারা বোধ হীন প্রাণী,তাদের এ হত্যা সহসা ক্ষুধার জন্য কিন্তু আমরা মানুষ প্রাণীকূলের শ্রেষ্ঠ জীব,বার বার কেন […]

 ফকির ইলিয়াস

ফকির ইলিয়াস এর একগুচ্ছ সমকালীন কবিতা

  ফকির ইলিয়াস এর একগুচ্ছ সমকালীন কবিতা আরও কিছু বৃক্ষ আরও কিছু বৃক্ষ নতজানু হয়ে দেখুক- তাদের শিকড়েই পোতা আছে শহীদ মুক্তিযোদ্ধার খুলি । আরও কিছু চাঁদ অবনত হয়ে নেমে আসুক মাটিতে। এবং দেখুক তার চাইতে কোনো অংশেই কম উজ্জ্বল নয়, বীরাঙ্গনা প্রিয়ভাষিনীর হাসি। আরও দেখুক এই প্রতিবেশী নদী- যার বক্ষে একদিন ভেসেছিল লাখো শিশু- […]

 সকাল রয়

ঢেলান দি আকাশের গাৎ

হেয়ারহর ঢেলান দি আকাশের গাৎ আঁই ছোক রাইখছি ম্যাঘের সমুদ্রে; দেই আজার আজার তারার মতন, জীবনের আজার আশা, আঁর ছোকের উডানে ভীড় করি গাইছে গান। এইগ্গা অসুখী রাইত সুক হরী আইছিল আঁর ঘরে হাত ভরতি ইচ্ছার হুল দি কৈছিলো, ইয়ানে অনেক কিছুই আছে কোনটা নিবি নে আঁই প্রেমান্ধ হোলার মতন, অবুজ নিশাগ্রস্থের মতন হেগুনরে কৈছিলাম […]