সাহিত্য

 মামুন ম. আজিজ

ঠিকানার চিরকূট [একটি শিশুতোষ ছোট গল্প]

নিলয়ের গা বেয়ে অবিরাম ঘাম ঝরছে । দু রকম ঘাম- একরকম ঘাম ক্লান্তির আর অন্যরকম টি প্রচন্ড টেনশনের। অবশ্য দুটোকে আলাদা করে চেনার কোন উপায় থাকেনা। গত একটি ঘন্টায় সে কম করে হলেও ৬/৭ কিমি রাস্তা হেঁটে — না হেঁটে না, চষে ফেলেছে। তন্নতন্ন করে খুঁজেছে আশেপাশের সব অলি গলি। কোথাও চোখে পড়ল না ছোট […]

 নীল নক্ষত্র

নিশীথিনী

ঝিল্লী ডাকা জোনাকি জ্বলা নিশি রাতে জোছনা চাদর গায়ে পৃথিবী ঘুমায়, শিশির কণা মুক্তা হয়ে ঝরে মেঠো পথে তমাল তরু শুধু ঘুম পারানি গান গায়। দূর আকাশের তারাগুলি মিটিমিটি হাসে সুরেলা বাঁশরি এলোমেলো বাতাসে ভাসে। সুদূর নীহারিকা চেয়ে দেখে সুপ্ত মশাল জ্বেলে কাজল কলঙ্কে নিশীথিনী মনের ছবি আঁকায়। শিশির বিছানো আঁচলে হেমন্ত গায় নিশি রাগিণী […]

 ইরতিয়ায দস্তগীর

বৃষ্টি আমার চোখের পাতা ছুঁয়ো না

“আমার গল্পটি হয়তো পরকীয়ার কোপানলে দগ্ধীভূত হতে পারে। হতে পারে কোনো কুলবালা নাক সিঁটকিয়ে বলে উঠবেন, মর জ্বালা! ছেনালির গল্প শুনবার সময় নাই! কিংবা কোনো কট্টরপন্থী বলে উঠতে পারেন, এভাবেই আমাদের মেয়েগুলো নষ্ট হচ্ছে। বেশরম! কিন্তু প্রিয় পাঠক, আমাকে যে এ গল্প বলতেই হবে! আমার কপালে বেশরম বা ছেনাল তকমা জুটলেও আমাকে কেউ মুখ চাপা […]

 নীল নক্ষত্র

মৌন পহাড়

সবুজের প্রান্ত দাঁড়িয়ে আকাশের নীলিমা ছাড়িয়ে কুয়াশা চাদর গায়ে মৌন পাহাড় রয়েছ ঘুমিয়ে। হৈমন্তী প্রভাতে দেখি না তোমার মুখ খানি কে যেন রেখেছে ঢেকে তার আঁচলে জড়িয়ে। আঁকাবাঁকা সারিতে উঁচুনিচু সঙ্গী সাথে নিশ্চল ছায়া ছায় কায়া নিয়ে নির্জনে রয়েছ দাঁড়িয়ে। সভ্যতার চঞ্চলতা দেখিতেছ তুমি আদি অনন্ত কালের নীরব সাক্ষী অতীত ভবিষ্যৎ বিস্তৃত পরিধি ওহে যুগের […]

 নীল নক্ষত্র

নক্ষত্রের গোধূলি পর্ব-৩৫ (অধ্যায় ৩)

সিঁড়িতে কার যেন পায়ের শব্দ পেলেন। টাকাগুলি পকেটে রাখার আগেই কবির রুমে ঢুকে হাতে টাকা দেখে জিজ্ঞেস করলো কি, টাকা দিয়েছে? হ্যাঁ দিলো, এইতো। রেখে দেন, সাবধানে রাখবেন। সাবধান আর কি, কোন লকার তো নেই। সাথে রাখবেন, সবসময় সাথে রাখবেন। ভাববেন না এদেশে চোর নাই। এদেশেও চোর আছে, পকেটমার ছিন্তাইকারিও আছে। আপনে একা একা থাকতে […]

 মুহাম্মদ সাঈদ আরমান

সীমানার বৃক্ষ

এক জলিল মিঞার মৃত্যুর পর তিন ছেলের যৌথ পরিবারটি বিভক্ত হয়েছে। সহায়-সম্পত্তি বন্টনের সময় বিপত্তি বেঁধেছিল একটা বৃক্ষ আর সোনা বানুকে নিয়ে। বৃক্ষটি সবাই পেতে চাইলেও মা সোনা বানুকে কেউ নিজের ভাগে নিতে চায় নি। চল্লিশ বছর বয়সী আম বৃক্ষ। বাড়ির ত্রিসীমানায় মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। অনেক দূর থেকে দেখা যায়। গ্রামে এত বড় […]

 নীল নক্ষত্র

নক্ষত্রের গোধূলি- পর্ব ৩৪ (অধ্যায় ৩)

শুয়ে শুয়ে সারা দিনের ছবি ভাবতে চাইলেন। না, ভেবে আর কি হবে? এই ভাবেই যখন চলবে চলুক না। কি আছে ভাবার? তার চেয়ে মেনে নেয়াই ভালো। মেনে  নিতে না পারলে কষ্ট আরও বাড়বে। মনের মধ্যে কোথায় যেন এই মেনে নেয়াতে একটু দ্বিধা লাগছে। কিন্তু কেন।? এতো পরিশ্রম কি পারবো? টিকে থাকতে হবেতো! এই করে যদি […]

 কুলদা রায়

তালগাছ এক পায়ে দাঁড়িয়ে

আমাদের বাসার সামনে একটি তালগাছ। এই লাইনটি লিখেছে আমার ছোটো মেয়ে। ও বাংলা লিখতে পারেনা। খুব ছোটোবেলা দেশ ছেড়ে এসেছে। বাংলা লেখা ভুলে গেছে। ওর মা মাঝে মাঝে লেখা শেখায়। বলে, লেখো—স্বরে-অ। ছোটো মেয়েটি বলে, এই লিখিলাম স্বরে—অ। ও একটি বাংলা খাতা খুলেছে। অনেক কাটাকুটি করেএকটি পাতায় লিখেছে—আমাদের বাসার সামনে একটি তালগাছ। আর কিছু নেই। […]