পদ্য

 চারুমান্নান

কে তুমি ??

কে তুমি ?? আমার সম্মুখে এতকাল পরে, পথ আগলে দ্বাড়িয়ে যে পিছন ফিরে ; নদীর স্রোতের মত পেরিয়েছি সময়,কাল, চেনা সব পথ ! আজ অচেনা সবুজ ঘাসের আচ্ছাদনে ঢাকা পরেছে, চেনার উপায় নেই ।সময়ের নির্মম পরিহাস, মসৃণ ইট পাথরের দালানে নোনা ধরেছে পরছে খসে ; শুধু কালের কথন বাজে আমার বুকের খাঁচায় সেতো প্রজন্মের প্রতারিত […]

 নীলসাধু

ভুলে যাও সব ~

একদিন হঠাৎ করেই অচেনা গলায় বললে তুমি কাল থেকে আমাদের আর দেখা হবে না কথা হবে না- কোনদিন না । আমি হতবাক কেন কি হয়েছে? প্রগাঢ় ভালবাসার বিষন্ন পাথর মূর্তি যেন তুমি নিশ্চুপ বাকহীন। আমাদের যুগল স্বপ্ন ঐন্দ্রালিক প্রেম প্রজাপতি ভালবাসা মোহন প্রতিজ্ঞা অগণিত মায়া ভরা দিন সব পেছনে ফেলে চলে গেলে । বলে গেলে […]

 চারুমান্নান

বিজয়’ ৭১,—দেশ স্বাধীন হইছে বাবা !

বিজয়’ ৭১,—দেশ স্বাধীন হইছে বাবা ! অকালে মৃত্যু মহাকালের সেই চিহূ ধরে, আমার মহাপুরুষ বংশীয় নায়ের মহারথী ; বীজ বপনে, কখন এসেছিল ? আমার জন্মের এই জনপদে সবুজ কৃষানীর মায়া জ্বালে বেড়ে উঠা মানব মহীরুহু ! গুহা ভুষন ছেড়ে, সব্যসাচী সভ্য স্বাধীন, বংশীয় ঘানি টেনে টেনে, প্রাকৃত যুদ্ধে লড়ে সোনা ফসলের মহাউৎসবে গোলাভরা ধান, পুকুর […]

 চারুমান্নান

বিজয়’ ৭১ ; রক্ত ঢেলে মুক্তি

বিজয়’ ৭১ ; রক্ত ঢেলে মুক্তি ফুলের হাসি, সবুজ পাতার খুশি ; হাওয়ার উদাম চলা এই তো স্বাধীনাতা । রৌদ্রর হাসে, মেঘ ছুটে যায় ; উত্তাল ঢেউ’য়ের উল্লাস এই তো স্বাধীনতা । পাখির গান, ঝোপ ঝাড় বনে ; প্রজাপতি ডানা মেলে এই তো স্বাধীনতা । আঁধার রাতে, জোনাক বাতি জ্বালে ; চুপিসারে জ্যোস্না বিভাস এই […]

 চারুমান্নান

এবং সেই তুমি !

এবং সেই তুমি ! তুমি কখনও বুঝতে চাওনি, আমার সত্তাকে ; সর্বপরি পরিশালিত বোধের প্রজ্জ্বলিত বিভাসকে তুমি আঁধারে ছুঁরে দিলে অবলিলায়ায় যেখানে তোমার অস্তিত্ব বৈশয়িক দর্পে আন্দোলিত করতো । হটাত পুকুরের বদ্ধজলে, তার ঢেউ’য়ের প্রসারিত স্তরগুলো নির্দিষ্ট সিমানায় আশ্রয় পেল ! বদ্ধ জলে নানা দিকের প্রলম্বিত হাওয়ার স্পর্শে ফিরে যায়, ফিরে আসে, হাওয়ার খেলার চানচঞ্চল্য […]

 হরিপদ কেরানী

বিশ্বস্ত স্বর্ণকার

আমার হাতে রাখিস যদি ভালোবেসে তোর হাত জীবনে গড়া কাঁকন দিব বাজাবি দিনরাত।

 আহমেদ মাহির

আকুতি !

এক মহাকাল পেরিয়ে মরিচিকা স্বপ্নমালারা অবিরত তুলির স্পর্শে আঁকে কোনো অন্য ভুবনের শব্দমালা ; আলোকবর্ষের পথ পেরিয়ে সে অশ্রুধারার পথ শুকিয়ে যায় কোনো খরস্রোতার মতই ; শতাব্দীর ওই মহিমা কী অবলীলায় হারিয়ে যায় ! এ ক্ষনিকের চপলতা , সদা গোপনে লুকোনো এ ভালোবাসা , ব্যাকুল হৃদয়ের তুচ্ছ শব্দমালাও হারিয়ে যাবে , জানি ; তবু যে […]

 আহমেদ মাহির

মাঝরাত্তিরের অনুকাব্য :: ৭

১।। বিষাদের সুর ওই পুঞ্জিত মেঘমালায় মিলে গিয়ে শুভ্র-ধুসর বিষাদ-বর্ণ ছড়ায় ; কবেকার জমে থাকা মন-কোনে ব্যথা , গোধুলি-বিষাদে স্মৃতি যেন আজ রূপকথা ! আঁধার নামে – বড় নীরবে ; অস্ত যায় রবি সন্ধ্যাতারার স্পর্শে হারায় আঁধারের কবি ! ২।। বিদ্যুতের তারে মারা পড়ে শালিক আর কাক ; সৌখিনের সখ মেটাতে বিষ্ময়কাতর দৃষ্টি নিয়ে আপন […]

 মেঘবালিকা

বনলতা সেন-জীবনানন্দ দাশ

হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে অনেক ঘুরেছি আমি; বিম্বিসার অশোকের ধুসর জগতে সেখানে ছিলাম আমি; আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে; আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন, আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুখ তার শ্রাবস্তীর কারুকার্য; […]

 শৈবাল

কবিতা : প্রভাত প্রত্যয়ী

পুরনো রাস্তায় , খুব পুরাতন আমি হেঁটে যেতে যেতে দেখলাম শহরটা , বাড়িগুলো ; বেড়ে ওঠা অসংযমী ঊর্ধ্বগামী অনেকটা স্পেসশাটল সদৃশ একেকটা এখুনি শুরু করবে কাউন্টডাউন , কিংবা কাঁধে কাঁধে বাঁধে বৈষম্যের ব্যারিকেড আর হবে না পাচার সাম্যবাদীর উনুন । বলতে বলতে সন্ধে নামে অচিরে এই শহরে বিকেল গড়িয়ে চলে ক্ষিপ্র খড়িস শরীর ধরে , […]

 আহমেদ মাহির

বচসা !

অলিতে-গলিতে বর্বর বচসায় মেতেছে সবে , অযথাই কোলাহল আর অর্থহীন উন্মাদনা সেসব বর্বরতার পালে লাগায় পুঁতি-গন্ধময় হাওয়া । কবিদের হাতে কলম নেই , বড় অসহায় দৃষ্টি আজ তাদের ; প্রেমিকের হাতের গোলাপ শুকিয়ে শীতের পাতার মতই ঝরে পড়ে ; কৃষকের লাঙ্গলের ফলা চুরমার ; ভেঙ্গে যাওয়া দেবী-প্রতিমার চোখে হতাশা আড়ালে রয় না আর । অলিতে-গলিতে […]

 হরিপদ কেরানী

নষ্টালজিয়া

শুক্লপক্ষের অষ্টমী তিথী চৈত্রের দুপুরের ধুলোউড়া পথ অনেক মানুষ আজ পথে। সবার হাতেই হরেক সওদা শরীরে ক্লান্তি, চোখে-মুখে আনন্দ। আমার বাম পকেটে লাল মুরালি ডান পকেটে কদমা বাম হাতে শক্ত করে ধরা বাবার তর্জণী ডান হাতে টমটমের রশি। দুপুর রোদ গায়ে মেখে টমটম বাজিয়ে সিন্দুরমতির মেলা থেকে বাড়ী ফিরছি – মনে মনে!